ad
ad

Breaking News

Chingrighata metro expansion

Chingrighata metro expansion: চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণের জট কাটাতে জরুরি বৈঠক, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যকে শুক্রবারের মধ্যে তাদের প্রতিনিধির নাম জানাতে হবে। কবে, কখন এবং কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে, তা সব পক্ষের সম্মতিতে হাইকোর্ট স্থির করবে

Chingrighata metro expansion Calcutta HC orders

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চিংড়িহাটা মেট্রো সম্প্রসারণ নিয়ে তৈরি হওয়া জট কোনোভাবেই কাটছে না। এই পরিস্থিতিতে, মেট্রোরেলের আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRC) এবং অন্যান্য সংশ্লিষ্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যকে শুক্রবারের মধ্যে তাদের প্রতিনিধির নাম জানাতে হবে। কবে, কখন এবং কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে, তা সব পক্ষের সম্মতিতে হাইকোর্ট স্থির করবে (Chingrighata metro expansion)।

আরও পড়ুনঃ দীর্ঘ জল্পনার অবসান! বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

দীর্ঘদিন ধরে চিংড়িহাটা মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে (KMRC)। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ৫ ডিসেম্বর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তকে তলব করে। জটিলতা কীভাবে কাটানো যায়, মূলত সেই বিষয়ে এজির বক্তব্য শুনতে চেয়েছিল আদালত। গত সোমবার মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান যে, নির্ধারিত এলাকায় ব্লক করে দিলে অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে (Chingrighata metro expansion)।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি ডিভিশন বেঞ্চ। বিচারপতির মন্তব্য ছিল, “যে সমস্যার কথা আজ বলছেন, তা তো যে কোনো সময়ই ঘটতে পারে। কাজ যখনই শুরু হবে, এমন অসুবিধা থাকবেই। তাই বলে এত বড় প্রকল্প কি থেমে থাকবে?” আদালত রাজ্যকে বৃহস্পতিবারের মধ্যে নতুন করে একটি সময়সূচি জমা দেওয়ার নির্দেশ দেয় এবং সাফ জানিয়ে দেয় যে সেই প্রতিবেদনে আদালত নতুন কোনো অজুহাত শুনতে রাজি নয়। বরং দ্রুত প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের ওপরই জোর দেয় ডিভিশন বেঞ্চ।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ ছিল যে সাবওয়ের কাজ না হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। তিনি জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ দেন। তাঁর পর্যবেক্ষণ, কোভিড যদি আবার ফিরে না আসে, তবে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। তাই যেকোনো দিন কাজ শুরু হলেও যান নিয়ন্ত্রণ করতেই হবে।উল্লেখ্য, বুধবার কেন্দ্র, রাজ্য এবং রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, পরবর্তী বৈঠক হলে তিনি নিজে সশরীরে উপস্থিত থাকবেন (Chingrighata metro expansion)।