গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের (Chiefs Meeting) জন্য কলকাতায় পা রাখলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার নবান্নে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, আলোচনা হতে পারে একাধিক বিষয় নিয়ে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস দুয়েক পর বঙ্গ সফরে এলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ বৈঠক বসতে চলেছে।
#WATCH | Kolkata, West Bengal: J&K CM Omar Abdullah says, “… Tourists are coming back to Kashmir in good numbers. Amarnath Yatra has also begun and pilgrims have been coming in good numbers on both the routes. I talked to some pilgrims and they are all happy. I have come to… pic.twitter.com/8GD9746d5C
— ANI (@ANI) July 9, 2025
পহেলগাঁও ইস্যুতে যেভাবে প্রতিনিধিদের পাঠিয়ে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এ রাজ্যের শাসকদল, তাতে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানাতে পারেন ওমর আবদুল্লা। এছাড়া ভোটার তালিকা সংশোধনে জটিলতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে তাঁদের মধ্যে (Chiefs Meeting)।
[আরও পড়ুন: Lakshmir Bhandar Scam: ফর্মে সই করে প্রতারণার শিকার! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গেল জাল অ্যাকাউন্টে]
সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, দেখা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবার এলেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল (Chiefs Meeting)।
FB POST: https://www.facebook.com/share/r/1CFijUeV1Q/