ad
ad

Breaking News

সিবিআই

রিজার্ভ ব্যাঙ্কের টাকা উধাওয়ের ঘটনায় শহরজুড়ে সিবিআইয়ের তল্লাশি

Bangla Jago Desk: খোদ রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে টাকা উধাওয়ের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই। সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় অভিযান চালায় সিবিআই। এই অভিযানে অস্থায়ী ব্যাঙ্ক কর্মীদের বাড়ি-ঘর তল্লাশি করা হয়। গত নভেম্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের কাছে IMPS প্রযুক্তি বা Immediate Payment Service channel মাধ্যমে মোট ৮০০ কোটি টাকার ওপর হাতিয়ে […]

Bangla Jago Desk: খোদ রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে টাকা উধাওয়ের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই। সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় অভিযান চালায় সিবিআই। এই অভিযানে অস্থায়ী ব্যাঙ্ক কর্মীদের বাড়ি-ঘর তল্লাশি করা হয়। গত নভেম্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের কাছে IMPS প্রযুক্তি বা Immediate Payment Service channel মাধ্যমে মোট ৮০০ কোটি টাকার ওপর হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

মানি রিসিপ্ট ছাড়াই অবৈধ লেনদেন হয় বলে সন্দেহ হয়। বুঝতে পেরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টাকার লেনদেন আটকে দেয়। প্রাথমিকভাবে ৬৪৯ কোটি টাকা উদ্ধার হয়েছিল। বাকি ১৭১ কোটি টাকা উদ্ধারের চেষ্টাও চলছে। আচমকা কীভাবে এ রকম বড় অঙ্কের লেনদেন হল তা কারুর কাছেই স্পষ্ট নয়। প্রশ্ন ওঠে প্রযুক্তিগত ত্রুটি? না কোনও ব্যাঙ্ককর্মীর ভুল? না প্রতারণা? তা নিয়েই তদন্তে নামে সিবিআই। সিবিআই সূত্রে জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক থেকে উধাও হওয়া টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, তা বুঝতে এই তল্লাশি।

গত জুন মাসে একটি আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছিল, রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে ৫০০ টাকা নোট আচমকা উধাও হয়ে গিয়েছে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে। কোথায় সেসব নোট, তা জানতে তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। সিবিআইয়ের ধারণা, রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে টাকা উধাওয়ের ঘটনার সঙ্গে এই ৫০০ টাকা নোট উধাওয়ের ঘটনাও জড়িত।

তাই দুষ্টচক্রের শিকড় কোথায় লুকিয়ে রয়েছে তার কিনারা করতেও নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় অভিযানের সিদ্ধান্ত নেয় সিবিআই। এই অভিযানে সিবিআইয়ের স্পেশাল টিম অস্থায়ী ব্যাঙ্ক কর্মীদের বাড়ি-ঘর তল্লাশি করে নথিপত্র, কম্পিউটার ডেটা ইত্যাদি জব্দ করে। এছাড়াও, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই আশা করছে, এই তল্লাশির মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কের টাকা উধাওয়ের রহস্য উন্মোচিত হবে।

Free Access