ad
ad

Breaking News

Mamata Banerjee

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা! মমতার নিশানায় বিজেপি

ঘটনাস্থলের খুব কাছেই শেক্সপিয়র সরণি থানা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

camac-attack-abhishek-banerjee-office-mamata-bjp-allegation

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। বৃহস্পতিবার ফেসবুক লাইভে মুখ খুলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঘটনাস্থলের খুব কাছেই শেক্সপিয়র সরণি থানা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে দাবি করেছেন, ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর, মোবাইল কেড়ে নেওয়া, আসবাবপত্র ভাঙচুর এবং ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করে। পুলিশকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি বলেও অভিযোগ তাঁর।

ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের একাংশকে ভোটের আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গেই দেখা যেত। তবে হামলার নেপথ্যে কারা ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের বহু পার্টি অফিস দখল করা হয়েছে। দলীয় কর্মীদের এই ঘটনার প্রতিবাদে সরব হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।