চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: দুর্গা পুজোর অনুদান সংক্রান্ত মামলায় সোমবার নতুন নির্দেশ আদালতের (High Court)। কী বলা হল কোর্টের তরফ থেকে? বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ হলফনামা তলব করেছে রাজ্যের। গত বছর পর্যন্ত অনুদান নিয়ে কতগুলি ক্লাব হিসেব দিয়েছে এবং যারা দেয়নি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্ট আগামী দুদিনের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।
যেহেতু অনুদান দেওয়া নিয়ে আদালতের তরফ থেকে কোন আপত্তি জানানো হয়নি, তাই রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল পুজোর পরে মামলার শুনানির দাবি জানান। তবে বিচারপতি সুজয় পাল এতে আপত্তি জানান এবং প্রশ্ন তোলেন পুজোর পর মামলার গুরুত্ব নিয়ে। তাঁর বক্তব্য, “বারবার সঠিক হিসেব দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। সুতরাং পদক্ষেপ পুজোর আগেই করতে হবে কারণ মামলায় অভিযোগ করা হয়েছে যে গত বছরগুলিতে হিসেব দেয়নি অনেক ক্লাব।” এরপরই হলফনামা তলব করা হয় (High Court)।
[আরও পড়ুন: Liver Transplant: স্বামীকে বাঁচাতে লিভার দান, সফল অস্ত্রোপচারের পরও দম্পতির মৃত্যু!]
প্রসঙ্গত, রাজ্যের তরফ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ২০১৯ সালের পুজো কমিটিগুলিকে। ২০২০ সালে, করোনা পরিস্থিতির মধ্যে, তা বেড়ে গিয়ে হয় ৫০ হাজার এবং এরপরই এক জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। এবার সেই সংখ্যা ছাড়িয়েছে এক লক্ষ (High Court)। তার বিরোধিতা করে সৌরভ দত্ত নামে দুর্গাপুরের এক বাসিন্দা মামলা দায়ের করেন। পুরোনো মামলাতেই নতুন আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয় গত কয়েক বছর। কিন্তু কোনবারই তা কাজে আসেনি।