ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কলকাতা হাই কোর্টের (High Court) কটাক্ষের মুখে সিবিআই। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় তাদের ওপর বিশ্বাস দেখালো না আদালত। কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্যালারি শো করছে। তদন্তের জন্য সিআইডির উপর আস্থা রাখল তারা। মঙ্গলবার সকালে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।
[আরও পড়ুন: হিসাব না দিলে বন্ধ অনুদান! হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট]
ঘটনার সূত্রপাত গত ১১ জুলাই থেকে। ভাঙনমারিতে এক জলসা অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছর বয়সী সুজিত দাসের এবং ৫০ বছরেরও বেশি বয়সের সুধীরচন্দ্র পাইকের। খেজুরি থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও শুভেন্দু অধিকারীর মতে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। এরপরই কলকাতা হাই কোর্টে (High Court) মামলা দায়ের করা হয়।
সোমবার, এই মামলায়, আদালত সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করে। মামলাকারী যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেন, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “এখনও সেই পর্যায়ে নেই এই মামলা। এখন গ্যালারি শো করছে সিবিআই। পরে করা যেতে পারে পুনর্বিবেচনা। একটি দল তৈরি করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে ডিআইজি সিআইডির তত্ত্বাবধানে। কতদূর তদন্ত এগোল, সেই সংক্রান্ত রিপোর্ট মাসখানেকের মধ্যে দিতে হবে।”
[আরও পড়ুন: হিসাব না দিলে বন্ধ অনুদান! হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট]
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিবিআইয়ের উপর আদালতের এই মানসিকতা বড় ধাক্কা হতে পারে গেরুয়া শিবিরের কাছে। এখানেই শেষ নয়, ভোটবাক্সে এর বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আদালত এই মামলায় কি রায় দেয়। কি হয় আগামী দিনে, সেটাই এখন দেখার।