চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ নেপাল। রাজধানী কাঠমাণ্ডু সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে প্রবল বিক্ষোভ। বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত দুপুরে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (Border Tension)।
আরও পড়ুনঃ তুমুল অশান্তি! বাইকে করে নিয়ে যাচ্ছে মেয়ের দেহ! ভাইরাল ভিডিয়ো ঘিরে সোরগোল
প্রতিবেশী দেশে এই অস্থিরতা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও কালিম্পং অঞ্চলে, যেখান থেকে নেপালের সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত ভাগ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “নেপাল আমাদের প্রতিবেশী দেশ। ওখানে শান্তি বজায় থাকুক, সেটাই কাম্য। ভারত সরকার যদি এই বিষয়ে কোনও বার্তা দেয়, তখন আমরা নিজেদের মতামত দেব। আপাতত আমি শুধু এটুকু বলব, সীমান্তবর্তী অঞ্চলের কেউ যেন কোনও ধরনের ঝামেলায় না জড়ান (Border Tension)।”
ওখানে শান্তি বজায় থাকুক, সেটাই কাম্য। নেপাল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর pic.twitter.com/Iovu5g6Mag
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 9, 2025
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
নেপালের এই রাজনৈতিক অস্থিরতা শুধু দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিকেই নাড়িয়ে দিয়েছে না, সেই সঙ্গে ভারতের উত্তর সীমান্তে নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকারও। রাজ্যের পক্ষ থেকেও সীমান্ত অঞ্চলে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে সূত্রের খবর (Border Tension)।