চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে, আবাস যোজনার টাকা দেয়নি। আমরা কথা দিয়েছিলাম কেন্দ্রীয় সরকার টাকা না দিলে আমাদের রাজ্য সরকার দেবে। আমরা কথা রেখেছি। বাংলার সাধারণ মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। এর আগের বার পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ১৮ জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। যেভাবে বাংলাকে ধারাবাহিক বঞ্চনা করে গিয়েছে তার জবাব দিয়েছে।
১২ তে নামিয়ে এনেছে মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঠিক এক বছর আগে বসিরহাটের একটা ঘটনাকে সামনে রেখে সারাদেশে বাংলার নামে বদনাম করে গিয়েছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পশ্চিমবঙ্গকে ছোট করার চক্রান্ত করা হয়েছে। এর জবাব বাংলার ১১ কোটি মানুষ দিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা কথা দিয়ে কথা রেখেছি ১২লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। কারোর দয়া-দাক্ষিন্যে নিয়ে বাংলা থাকেনা। অভিষেক বলেন আমরা ১০০ দিনের লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তবুও গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, পশ্চিমবঙ্গের ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দিয়েছে রাজ্য। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করে ছিলাম। কত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের ২৯ টি আসনে জিতিয়েছে। অভিষেকের কথায় মানুষের পাশে সব সময় থাকে তৃণমূল কংগ্রেস।