ad
ad

Breaking News

Kolkata

সরকারী বাসের চাকায় পিষে মৃত বাইক আরোহী, আটক ঘাতক বাস ও চালক

এদিন সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ভি আই পি রোডের বাঙুর অ্যাভিনিউতে সরকারি বাসের চাকায় পিষে গেল বাইক আরোহী।

Biker crushed to death by government bus, killer bus and driver arrested

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: সপ্তাহের সব থেকে ব্যস্ততম দিন সোমবার। আর এই দিন ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। এদিন সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ভি আই পি রোডের বাঙুর অ্যাভিনিউতে সরকারি বাসের চাকায় পিষে গেল বাইক আরোহী। আরোহীকে তড়িঘড়ি উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ব্যক্তি উল্টোডাঙ্গার বাসিন্দা, নাম দেবরাজ দাস।

স্থানীয়রা জানান, কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙা দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। এদিকে বেপরোয়া গতিতে বারাসাত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল এসি-৩৭ রুটের বাস। সেই সময় সরকারি বাসে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন যায় ওই ব্যক্তি। সেই অবস্থাতেই আরোহীকে পিষে দিয়ে চলে যায় বাস।

এদিকে পুলিশের দাবি, এক সাইকেল চালকের সঙ্গে বাইক আরোহীর ধাক্কা লাগলে বাইক থেকে ছিটকে যান বাইক আরোহী। তারপরেই সরকারি বাসটি বাইক আরোহীর উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘাতক বাস ও চালকের আটক করেছে লেকটাউন থানার পুলিশ।