চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে মোটরসাইকেল ব্যবহার নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের আগের দুই দিন থেকে এবং ভোটের দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।নির্দেশিকা অনুযায়ী, ভোটের দুই দিন আগে থেকেই কোনও ধরনের মোটরবাইক র্যালি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানোও নিষিদ্ধ থাকবে।
ভোটগ্রহণ নিশ্চিত করতে মোটরসাইকেল ব্যবহার নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে pic.twitter.com/fAfx5HngAO
— BanglaJago Tv (@BanglaJagotv) April 21, 2026
তবে জরুরি পরিস্থিতি—যেমন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক বিশেষ কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।এছাড়াও, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে পিলিয়ন রাইডিং (পেছনে যাত্রী বহন) নিষিদ্ধ থাকবে। তবে চিকিৎসা জরুরি অবস্থা, পারিবারিক প্রয়োজন বা স্কুল পড়ুয়াদের আনা-নেওয়ার মতো জরুরি কাজে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে মোটরবাইকে যাতায়াতের অনুমতি থাকবে, বিশেষ করে ভোট দেওয়া বা জরুরি কাজের ক্ষেত্রে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে হলে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।