ad
ad

Breaking News

Narendra Modi

“দেশের প্রতিটি মা-বোনকে অপমান…”, মায়ের অপমান নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

এবার এই প্রসঙ্গে কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু তাঁর মাকেই নয়, দেশের প্রত্যেক মা-বোনকে অপমান করেছে তারা।

Narendra Modi Slams Congress-RJD Over Mother Abuse Remark

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভোটমুখী বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মায়ের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা বিহার। বলা ভালো, এখনো এই ইস্যুতে সরগরম সেখানকার রাজনীতি। এবার এই প্রসঙ্গে কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু তাঁর মাকেই নয়, দেশের প্রত্যেক মা-বোনকে অপমান করেছে তারা।

[আরও পড়ুন: “খুবই দুঃখজনক”, বামনঘাটা দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুতে শোকপ্রকাশ শওকতের]

মঙ্গলবার, বিহারের এক সমবায় সমিতির উদ্বোধনে, সেই ব্যাপারে কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমার মায়ের প্রতি অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে। এভাবে শুধু আমার মাকে নয়, দেশের প্রতিটি মা-বোনকে অপমান করা হয়েছে। আমি জানি আপনারাও কষ্ট পেয়েছেন আমার মতো।”

তিনি (Narendra Modi) আরও বলেন, “আপনাদের মতো কোটি কোটি মায়ের যাতে আমি সেবা করতে পারি, তার জন্য আমাকে আমার মা ছেড়ে দিয়েছিলেন। আমার মা আর জীবিত নেই, আপনারা সকলেই তা জানেন। আমাদের সকলকে ছেড়ে তিনি চলে গিয়েছেন ১০০ বছর পূর্ণ করে। আমার মা, যিনি মৃত এবং কোনও যোগ নেই রাজনীতির সঙ্গে, তাঁকে খারাপ কথা বলা হয়েছে কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে।”

FB POST: https://www.facebook.com/share/r/1A8mXbWUvE/

প্রসঙ্গত, এসআইআর ও ভোট চুরির বিরোধিতা করে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় নেমেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে সঙ্গ দিয়ে ছিলেন আরজেডি নেতা, তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব। এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। তবে পরিস্থিতি স্পর্শকাতর হয়ে ওঠে যখন দ্বারভাঙায় প্রধানমন্ত্রী (Narendra Modi) ও তাঁর মায়ের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ভারতবর্ষের একাধিক প্রান্তে হাতাহাতিতে জড়ান বিজেপি ও কংগ্রেস কর্মীরা।