চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বঙ্গে। একটানা বৃষ্টির জেরে নাজেহাল বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর উচ্চচাপ বলয়। যার জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।(Bengal Weather)
[আরও পড়ুনঃ Virat Kohli: আচমকা বুড়ো হলেন বিরাট কোহলি? সাদা দাড়ি-চুলে ভাইরাল ছবি!]
দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবি এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। হাওয়া অফিস জানিয়েছে, ১৩ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Bengal Weather)
বৃষ্টি কম থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। একদিকে যেরকম দক্ষিণে বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে।(Bengal Weather)
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। রোদের দেখা পাওয়া যায়নি সেইভাবে। সকাল থেকে কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি।(Bengal Weather)