চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আবহাওয়া দফতর জানিয়েছে যে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা সহ আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। (Bengal Weather)
[আরও পড়ুনঃ Volodymyr Zelenskyy: “দখলদারদের জমি ছাড়বে না ইউক্রেন”—ট্রাম্পকে খোঁচা জেলেনস্কির]
হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী অক্ষরেখা পটনা, বাঁকুড়া এবং দিঘা উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে আগামী বুধবার উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ (Bengal Weather)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷(Bengal Weather)
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একাধিক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৭-২০ সেমি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির মাত্রা বেশি থাকবে বলে জানানো হয়েছে।