ad
ad

Breaking News

Bengal Elections

দুই থেকে তিন দফাতেই বঙ্গের নির্বাচন, আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা

১৫ তারিখ রবিবার ভোট ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

Bengal Elections EC Prepares for 2–3 Phase Voting in West Bengal

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: দুই থেকে তিন দফাতেই বাংলার ভোটের সম্ভাবনার কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতি তুঙ্গে রাখা হয়েছে ।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ২৯৪টি আসনের নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের বিষয়টি কার্যত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে নয়াদিল্লিতে কমিশন। সূত্রের খবর, আগামী ১৪ মার্চ আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি কলকাতার ব্রিগেডেও রয়েছে নির্দিষ্ট কার্যক্রম। ১৫ তারিখ রবিবার ভোট ঘোষণার সম্ভাবনাও রয়েছে। তবে মনে করা হচ্ছে রবিবার ১৫ তারিখ থেকে ওই সপ্তাহের যেকোনো দিন জাতীয় নির্বাচন কমিশন থেকে ভোট ঘোষণা হয়ে যাবে। ওই আধিকারিকের কথায়, “পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোট আগামী মাস থেকেই শুরু হতে পারে এবং তা সম্ভবত দুই থেকে তিন দফায় হবে।”

তিনি জানান, জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দল এক বা দুই দফায় ভোটের পক্ষে মত দিয়েছে। যদিও রাজ্যের শাসক দল নির্বাচনের দফা প্রসঙ্গে স্পষ্ট করেনি। অন্যদিকে প্রশাসন ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও ভোট সীমিত দফায় করার পক্ষে মত দিয়েছেন। সিইও মনোজ কুমার আগরওয়াল একাধিকবার এক দফায় নির্বাচন করার পক্ষে সায় দিয়েছিলেন।যদিও এক দফায় ভোট করানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। কমিশনের ওই আধিকারিক বলেন, “২০২৪ সালে মহারাষ্ট্রে ২৮৮টি আসনে এক দফাতেই ভোট হয়েছে। তাই পশ্চিমবঙ্গেও তা অসম্ভব নয়। তবে এবার সেই সম্ভাবনা খুবই কম।”