ad
ad

Breaking News

Suvendu Adhikari

শিক্ষায় তোষণ ও বিকৃতি! তৃণমূলকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সরকারের আমলেও শিক্ষাব্যবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু।

bengal-education-suvendu-adhikari-left-tmc-school-curriculum

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital:  বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনে আয়োজিত বিবেকানন্দ বিদ্যা ভারতী বিকাশ পরিষদের অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ বাম আমলে বাংলা ভাষার প্রচার ও প্রসার বাধাপ্রাপ্ত হয়েছিল। ইংরেজি ও কম্পিউটার শিক্ষার ক্ষেত্রেও বাধা তৈরি করা হয়েছিল বলে দাবি তাঁর।

তৃণমূল সরকারের আমলেও শিক্ষাব্যবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, স্কুলের পাঠ্যক্রমে রাজনৈতিক উদ্দেশ্য ঢোকানো হয়েছিল এবং ইতিহাস ও ভাষার উপস্থাপন নিয়েও পক্ষপাত করা হয়েছে। এর ফলে ছোটদের মনে বিভাজনের মানসিকতা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, চরিত্র গঠন, দেশপ্রেম এবং স্বনির্ভরতার সঙ্গে যুক্ত শিক্ষাকেই বর্তমান সরকার গুরুত্ব দিতে চায়। বাংলার সংস্কার ও জাতীয়তাবোধ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এনসিসি নিয়েও পূর্বতন সরকারের ভূমিকার সমালোচনা করেন শুভেন্দু। তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের ভুল নীতির পরিবর্তন প্রয়োজন এবং রাজ্যের মানুষ সেই কারণেই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।