ad
ad

Breaking News

Ashok Deb

Ashok Deb: কসবা কাণ্ডে এই ভিডিও ঘিরে তোলপাড় বাংলা! মনোজিতের মাথার ওপর হাত ছিল ‘জেঠু’র? কে এই প্রভাবশালী?

বিধায়ক তথা কলেজের গভর্নিং কমিটির মাথায় থাকা অশোক দেবের সঙ্গে  গভীর সম্পর্ক রয়েছে অভিযুক্তের।

Ashok Deb Reacts to ‘Uncle’ Remark by Rape Accused Student

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ‘জেঠু’ ডাকে আপত্তির কিছু দেখছেন না প্রবীণ বিধায়ক আশোক দেব (Ashok Deb)। বুধবার সকাল থেকেই একটা ভিডয়ো নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ল কলেজের একটি অনুষ্ঠানে এমএলএ অশোক দেবকে ‘জেঠু’ বলে সম্বোধন করছে কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত। তবে কি মনোজিতের মাথার ওপর তার ‘জেঠু’র হাত রয়েছে? তাই তার এতো দুঃসাহস, এতো ক্ষমতা? ভিডিয়ো ভাইরাল হতে এমনই একাধিক প্রশ্ন উঠে আসছে। বিরোধীদের অভিযোগ, বিধায়ক তথা কলেজের গভর্নিং কমিটির মাথায় থাকা অশোক দেবের সঙ্গে  গভীর সম্পর্ক রয়েছে অভিযুক্তের। আর সেই সম্পর্কের কারণেই কলেজে চাকরি পেয়েছে মনোজিত।

[আরও পড়ুন: Gas Price: গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা, স্বস্তি বাণিজ্যিক ক্ষেত্রে]

অবশেষে তারই জবাব দিলেন বিধায়ক। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, জেঠু সম্বোধনে বিশেষ কোন অস্বাভাবিকতা নেই। এদিন সেই সংক্রান্ত বিষয়ে অশোক দেব বলেন, ‘‘জেঠু বলবে না তো কি বলবে আমাকে? আপনারা আমাকে কী বলে ডাকেন? আমার নাম ধরে ডাকবে নাকি? আমি বাবারও দাদা, ছেলেরও দাদা, আমি অভিভাবকের দাদা। আমি সবার দাদা। আমি জনপ্রতিনিধি।’’ 

তিনি (Ashok Deb) বলেন, “নাম ধরে ডাকবে নাকি আমাকে? ও একা নাকি? আমি এমএলএ বাবাও ডাকে দাদা, ছেলেও ডাকে দাদা বোনও ডাকে দাদা। আমি কী করবো?”

উল্লেখ্য, কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ দায়ের হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। পরে তিনজনকেই কলেজ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার তাদের আলিপুর আদালতে তোলা হলে আইনজীবীদের আবেদনে ১০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক।