গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: দেশজুড়ে পালিত হচ্ছে সেনা দিবস। এই বিশেষ দিনটিতে দেশের বীর সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগকে কুর্নিশ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে ভারতীয় সেনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি (Army Day Tribute)।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “সেনা দিবসের এই শুভক্ষণে, আমরা আমাদের জওয়ানদের শৌর্য, শৃঙ্খলা ও সুমহান আত্মত্যাগকে অভিবাদন জানাই। তাঁদের দেশপ্রেম আমাদের মহান রাষ্ট্রের ঐক্য, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সুনিশ্চিত করে।” সেনার সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন যে, জওয়ানদের দেশপ্রেম এবং অবিরাম সেবাই আমাদের এই মহান রাষ্ট্রের ঐক্য, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে অটুট রেখেছে (Army Day Tribute)।
On the occasion of Army Day, we salute the valour, discipline and supreme sacrifice of our soldiers, whose patriotic services uphold the unity, sovereignty, and security of our great nation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2026
প্রতি বছর ১৫ জানুয়ারি দেশজুড়ে ভারতীয় সেনাবাহিনীর অবদানকে স্মরণ করে ‘সেনা দিবস’ পালন করা হয়। এদিন দেশরক্ষায় নিয়োজিত জওয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের প্রধানের এই বার্তাটি সেনার মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল (Army Day Tribute)।