চিত্র: নিজস্ব
Bangla Jago Desk:
[আরও পড়ুন: শিয়ালদায় অস্ত্র ভান্ডারের হদিশ, উদ্ধার ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ]
শিয়ালদহ লাগোয়া বৈঠকখানা রোডে সুরেন্দ্রনাথ কলেজের পিছনে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সন্ধ্যের পর ঘিঞ্জি বৈঠকখানা রোডের লাগোয়া সুরেন্দ্রনাথ কলেজের পিছনের দিকের গলির একটি বাড়ি ঘিরে ফেলে কলকাতা গোয়েন্দা পুলিশ। ওই বাড়িতে ভিন রাজ্য থেকে মজুদ করা হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সেখানে তল্লাশি চালাতে এই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র।
দুজন’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এস টি এফ। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ শিয়ালদহ চত্বরে ব্যস্ত এলাকায় কেন ওই বাড়িতে মজুদ করা হয়েছিল তা জানতে গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই অস্ত্র এসেছে এবং কোথায় পাচার হতো তা জানতেও তদন্ত করা হচ্ছে। রাজ্যে আসন্ন ছ’টি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন। তার আগে শিয়ালদহ স্টেশন লাগোয়া বৈঠকখানা রোডের ঘিঞ্জি এলাকার একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ধরা পরায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
ওই বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। কেন এত অস্ত্র সেখানে জড়ো করা হয়েছিল? তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে গোয়েন্দাদের মধ্যে। কেন আর কীভাবে শিয়ালদা স্টেশন লাগোয়া এলাকায় এই বেআইনি অস্ত্র কারবার ও পাচার করার চক্র তা জানতে শনিবার রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে গোয়েন্দা বিভাগ।
[আরও পড়ুন: রয়েছে বিরাট পরিবর্তনের সম্ভাবনা, দেখুন আজকের রাশিফল]
অস্ত্র গুলির বিবরণ ও সিজার তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে গোয়েন্দারা। এই অস্ত্র কারবারিরা শিয়ালদা স্টেশন থেকে এখানে অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজের পেছনের বাড়িতে আশ্রয় নিয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় মুচিপাড়া থানার পুলিশ অফিসাররাও। বৈঠকখানা বাজার এলাকা ঘিরে রেখেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।