গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে তাকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চার ঘণ্টার মধ্যে যদি তিনি ক্ষমা না চান তাহলে জোকজ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দল। অনুব্রত মণ্ডলের এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর তৃণমূল কংগ্রেস।
কোনভাবেই এ ধরনের আচরণ বরদাস্ত করবে না দল জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে এ ধরনের মন্তব্যকে কখনোই সমর্থন করে না দল। দলের পক্ষ থেকে একপ্রেস বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্পষ্টতই একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের করা মন্তব্যকে সমর্থন করে না। আমরা তার অবমাননাকর এবং অগ্রহণযোগ্য আপত্তিকর ভাষার ব্যবহারের তীব্র নিন্দা জানাই।
বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, বীরভূমের তৃণমূল নেতা আইসিকে অশালীন আক্রমণ করেন। ক্ষমতা দেখিয়ে পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দেন তিনি। আইসি লিটন হালদারকে হুমকিও চাপ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
প্রসঙ্গত, এর আগেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ ওঠে। কিন্তু বীরভূমের বোলপুরের আইসিকে চাপ সৃষ্টির ঘটনায় তোলপাড় পড়ে। দাপুটে নেতার হুমকির জন্য দায়ের করা হয় এফআইআর। অনুব্রত-র নামে এর আগে অভিযোগ দায়ের পুলিশ আধিকারিকের। বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ স্পষ্ট করেছেন,জেলা পুলিশ ভারবালি বা মৌখিকভাবে ভয় দেখানোর অভিযোগ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল স্পষ্ট করেন, তিনি এই ধরণের কোনও ভয় দেখাননি। তিনি বলেন, রাজ্য পুলিশের ডিজিকে বলেছেন, এসপিকে বলেছেন, আইসির বিরুদ্ধে। তাই পুলিশি তরফে এই তদন্ত শুরু হয়েছে। আসলে তিনি এই ঘটনায় কোনও হুমকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নামে। সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায়, এই বিষয়টিকে কটাক্ষ করেছেন। তাই তৃণমূল কংগ্রেস দলীয় স্তরে তদন্ত শুরু করেছে। আসল সত্যি কী ,তা জানতে তদন্ত শুরু হয়েছে। কেন অডিও ফাঁস করা হল ? কিভাবে অডিও ফাঁস হল? সবটাই প্রশাসনিক তদন্তের আওতায় রয়েছে।