ad
ad

Breaking News

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, বাঘাযতীনে পুড়ে ছাই চারতলা বাড়ি

ঘটনাটি ঘটে এক অত্যন্ত জনবহুল এলাকায়, যেখানে নিচের তলায় দোকান ও ওপরের তলায় বসবাসকারীরা রয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে আচমকা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। এরপর দোতলার জানলায় আগুনের শিখা লক্ষ করে দমকলে খবর দেওয়া হয়।

Another fire breaks out in Kolkata, four-storey house gutted in flames

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: খাস কলকাতার বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি চারতলা বাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন।

ঘটনাটি ঘটে এক অত্যন্ত জনবহুল এলাকায়, যেখানে নিচের তলায় দোকান ও ওপরের তলায় বসবাসকারীরা রয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে আচমকা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। এরপর দোতলার জানলায় আগুনের শিখা লক্ষ করে দমকলে খবর দেওয়া হয়।

দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ঘিঞ্জি এলাকার কারণে কাজ শুরু করতে সমস্যার মুখে পড়তে হয়। তবে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এই ঘটনার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দমকল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা করা হচ্ছে।