চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: মর্মান্তিক! আনন্দপুর থানা এলাকায় একাধিক রহস্যমৃত্যুতে (Mysterious Deaths) চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, তিনটি পৃথক এলাকা থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে।
[আরও পড়ুন: শহিদ ক্ষুদিরাম বসু ও ভারতবর্ষের স্বাধীনতা]
প্রথম ঘটনায়, একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক বার ডান্সারকে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বার ডান্সার লুধিয়ানার বাসিন্দা বলে খবর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ (Mysterious Deaths)।
দ্বিতীয় ঘটনায়, বাইপাস সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ। প্রায় ৩০ ফুট উচ্চতায় দেহটি পাওয়া গিয়েছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
অন্য ঘটনায়, নোনাডাঙার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলার দেহ। এটিও আত্মঘাতী মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ (Mysterious Deaths)।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নোনাডাঙা খাল থেকে উদ্ধার হয়েছিল দুই তরুণ-তরুণীর দেহ। মৃতদের নাম রোহিত আগরওয়াল (১৯) ও রণিতা বৈদ্য (২৩)। পুলিশ সূত্রে খবর, রণিতার সঙ্গে রোহিতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রোহিতের কাছেই স্কুটার চালানো শিখছিলেন রণিতা। তদন্তে জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগের রাতে দু’জনকে একসঙ্গে খালের পাশ দিয়ে যেতে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ‘ঝুপ’ করে জলে কিছু পড়ার শব্দ শোনা যায়। এরপর ডুবুরি নামিয়ে প্রথমে রোহিতের, কিছুক্ষণ পর রণিতার দেহ উদ্ধার করে পুলিশ।
[আরও পড়ুন: মঙ্গলে আর্থিক ঝুঁকি! এক নজরে দেখে নিন আজকের রাশিফল]
প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করলেও, একাধিক রহস্য থেকে গেছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। সব পর পর মৃত্যুর (Mysterious Deaths) ঘটনায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে আনন্দপুর থানা এলাকায়।