ad
ad

Breaking News

Air India

Air India: ফের বিপাকে এয়ার ইন্ডিয়া! কলকাতায় মাঝরাতে যান্ত্রিক ত্রুটিতে থেমে গেল মুম্বইগামী উড়ান

এআই-১৮০ নম্বরের ওই বিমানটি রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছায়

Air India flight detects mechanical glitch before takeoff

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ানে ফের ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। এআই-১৮০ নম্বরের ওই বিমানটি রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় (Air India)। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে উড়ে মুম্বই পৌঁছানোর কথা ছিল বোয়িং ৭৭৭-২০০ এলআর মডেলের টুইন ইঞ্জিন জেটটি। কিন্তু রানওয়ে থেকে টেক অফের আগমুহূর্তে বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে।

নিরাপত্তার স্বার্থে, পাইলট ঝুঁকি না নিয়ে বিমানের টেক অফ স্থগিত করেন এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। বিমানটিকে দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও সমস্যার সমাধান সম্ভব হয়নি। ফলে যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষায় থাকেন এবং যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Weather: দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির দাপট! কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, একইদিন দুপুরে আরও একটি যান্ত্রিক ত্রুটির খবর মেলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৫১১ বিমানে, যা হিন্দন (উত্তরপ্রদেশ) থেকে কলকাতা আসছিল। টেক অফের আগে ওই বিমানে সমস্যা লক্ষ্য করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানের উড়ান স্থগিত করে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। প্রায় এক ঘণ্টা বিলম্বের পর যাত্রা শুরু করে উড়ানটি। রানওয়েতে দাঁড়িয়ে যাত্রীরা উদ্বেগের মধ্যে সময় কাটান (Air India)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক যান্ত্রিক গোলযোগ যাত্রীদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি করেছে। আহমেদাবাদে একটি দুর্ঘটনার ঠিক পরদিন থাইল্যান্ড থেকে ভারতে ফেরার পথে একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে (Air India)। ওই বিমানের টেক অফের কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করতে হয় এবং দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটাতে হয়।