ad
ad

Breaking News

Agnimitra Paul

Agnimitra Paul: মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে

: Agnimitra Paul hospitalized in Kolkata

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে দ্রুত কলকাতার আনন্দপুর ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাইল্ড ইস্কেমিক ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট ডা. অমিত হালদার-এর তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে (Agnimitra Paul)।

আরও পড়ুনঃ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, নিয়োগ পরীক্ষাকে ঘিরে ফের বিতর্ক

বৃহস্পতিবার বিশেষ অধিবেশনে তীব্র উত্তেজনা ছড়ায় বিধানসভায়। শাসক ও বিরোধী পক্ষের বাগ্‌যুদ্ধের জেরে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, মার্শাল ডেকে পরিস্থিতি সামলাতে হয়। এই সংঘাতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সূত্রের খবর, অধিবেশন শেষে রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় ধরা পড়ে মাইল্ড ব্রেন স্ট্রোক। বর্তমানে তিনি কলকাতার আনন্দপুর ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নিউরোলজিস্ট ডা. অমিত হালদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় (Agnimitra Paul)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার বাঙালি ‘হেনস্তা’ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন শুরু হয় তুমুল হইহট্টগোল। সতর্ক করার পরেও বিশৃঙ্খলা চলতে থাকায় বিজেপি বিধায়ক শংকর ঘোষকে সাসপেন্ড করা হয়। তাঁকে মার্শালদের সাহায্যে বাইরে বের করে আনার সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেই সময় অসুস্থ হয়ে পড়েন শংকর ঘোষও এবং তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয় (Agnimitra Paul)।