ad
ad

Breaking News

নিজ নির্বাচনী ক্ষেত্রে ৭৫ দিনের স্বাস্থ্য শিবিরের উন্মোচন করলেন অভিষেক ব্যানার্জী

হয়েছে টানা ৭৫ দিন ধরে এই শিবির হবে যেখানে বিনামূল্যে স্বাস্থ পরিষেবা মিলবে। ডায়মন্ড হারবারের ৭ টি বিধানসভা এলাকায় চলবে ওই শিবির। এই শিবিরে যোগ দেবেন ১২০০ চিকিৎসক।

Abhishek Banerjee Launches 75-Day Health Camp in His Constituency

চিত্র: সংগৃহীত

Bangla Jago desk: অভিষেক ব্যানার্জীর নিজ নির্বাচনী ক্ষেত্রে উদ্বোধন করলেন স্বাস্থ্য শিবিরের। যার নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। অভিষেক ব্যানার্জীর তরফ থেকে জানানো হয়েছে টানা ৭৫ দিন ধরে এই শিবির হবে যেখানে বিনামূল্যে স্বাস্থ পরিষেবা মিলবে। ডায়মন্ড হারবারের ৭ টি বিধানসভা এলাকায় চলবে ওই শিবির। এই শিবিরে যোগ দেবেন ১২০০ চিকিৎসক।

সাধারণ এই শিবিরে মিলবে কী কী  পরিষেবা? জানানো হয়েছে সব শিবিরেই বিনামূল্যে পাওয়া যাবে স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, এমনকি একটি ইউনিক আইডি দেওয়া হবে, তাছাড়াও মিলবে একটি সচেতনতা পুস্তিকা। সেখানে বিভিন্ন রোগে কী করা উচিত ও করা উচিত নয় তা লেখা থাকবে। প্রতিটি সাধারণ ক্যাম্প রক্তচাপ, সুগার, বিএমআই, হিমোগ্লোবিন, ডেঙ্গু, ম্যালেরিয়া, ট্রিপল সেরোলজি টেস্ট হবে। প্রতিটি শিবিরে থাকবে স্ট্যান্ডবাই অ্যাম্বুল্যান্স। প্রতিটি শিবির শুরু হওয়ার আগে ও পরে স্যানিটাইজ করা হবে। প্রতিদিন চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সাংসদ।

[আরও পড়ুন: সেজে উঠবে মহানগরের গঙ্গা, এবার কলকাতায় নদী পর্যটন]

এছাড়া শিবিরে অক্সিমিটার, অক্সিজেন কনসেট্রেটার, পালস অক্সিমিটার, ডিজিটাল থারমোমিটারের ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম থাকবে। বিশেষ ক্ষেত্রে ১২টি হাসপাতালে রোগীদের পাঠানো হবে। ওইসব হাসপাতালের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল, পিজি, বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, গার্ডেনরিচ হাসপাতাল, ক্যালকাটা মেডিক্যাল কলেজে, চিত্তরঞ্জন হাসপাতাল, আরজি কর, জগন্নাথ গুপ্ত হাসপাতাল ও নিউরো  সায়েন্স হাসপাতাল। 

আগামী জানুয়ারি ১৬ তারিখ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই  মেগা ক্যাম্প। এখানে একসঙ্গে ডায়মন্ডহারবারে যত ক্যাম্প হয়েছে তার ফলোআপ ক্যাম্প ও তৈরী করা হবে। এছাড়াও এখানে ক্যান্সার স্ক্রীনিং এবং বোনম্যারো ডেনসিটি টেস্টও করা হবে জানানো হয়েছে। যা সাধারণ মানুষের জন্য একটি খুব ভাল খবর।

[আরও পড়ুন: খুব শীঘ্রই ২৬/১১ মূলচক্রীকে হাতে পেতে চলেছে ভারত]

অভিষেক ব্যানার্জি বলেন,  “অনেকেই ভাবেন এত বড় কর্মযজ্ঞ হবে কী ভাবে, আগে শুরু করতে হবে। আমরা চেষ্টা করেছি। মানুষের ভালোবাসায় আমরা এই কর্মসূচি শুরু করলাম। আমার আশা ভারতকে পথ দেখাবে এই কর্মসূচি”। য়মন্ড হারবার লোকসভার মধ্যে প্রতিটি বিধানসভায় ক্যাম্প হওয়ার সময় সেখানে যাবেন বলেও এ দিন জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, “যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁদেরও সাংসদ, যাঁরা দেননি তাঁদেরও সাংসদ…আজকের এই আয়োজন সবার।”