ad
ad

Breaking News

Abhishek Banerjee

প্রচারে বাধা দেওয়ার ছক! দীর্ঘ টালবাহানার পর অভিষেকের কপ্টার উড়ানের অনুমতি মিললেও থামছে না জল্পনা

অবশেষে ২.১০ মিনিট নাগাদ অভিষেকের কপ্টার উড়ানের অনুমতি দেয় ডিজিসিএ। তবে কী কারণে এতক্ষণ অনুমতি দেওয়া হয়নি তা এখনও অন্ধকারে।

Abhishek Banerjee Helicopter Cleared After Delay

চিত্র: AI

Bangla Jago Desk: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার উড়ান ঘিরে তৈরি হল তীব্র অনিশ্চয়তা। দুপুর ১২টায় হেলিকপ্টার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল। কিন্তু অনুমতি দেয়নি ডিজিসিএ। হেলিকপ্টারের ওড়ার অনুমতি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সরাসরি ডিজিসিএ-র (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন) একাংশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অবশেষে ২.১০ মিনিট নাগাদ অভিষেকের কপ্টার উড়ানের অনুমতি দেয় ডিজিসিএ। তবে কী কারণে এতক্ষণ অনুমতি দেওয়া হয়নি তা এখনও অন্ধকারে (Abhishek Banerjee)।

অনুমতি না দেওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘আবার জিতবে বাংলা’ প্রচার কর্মসূচিকে ভয় পেয়েই বিজেপি এই ধরনের কৌশল অবলম্বন করছে। দলের দাবি, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই হেলিকপ্টার উড়ানের অনুমতি দিতে টালবাহানা করা হচ্ছে, যা কার্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (Abhishek Banerjee)।

বীরভূম জেলার তারাপীঠের বিনোদপুরে গুরুত্বপূর্ণ জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা থেকে তাঁর হেলিকপ্টার ওড়ার অনুমতি না দিলেও জনসভা বাতিলের কোনও সম্ভাবনা ছিল না। দলীয় সূত্রে জানানো হয়েছিল, যদি শেষ পর্যন্ত আকাশপথে যাওয়ার অনুমতি না পাওয়া যেত তাহলে মঙ্গলবার রাতেই সড়কপথে তারাপীঠ পৌঁছতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেতৃত্বের সাফ কথা, গণতান্ত্রিক উপায়ে প্রচার চালানোর অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। প্রশাসনিক স্তরে অসহযোগিতা করে সভা বানচাল করার চেষ্টা করা হলেও, সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে বীরভূমের জনসভা সফল করতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত ও কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (Abhishek Banerjee)।