চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যে এসআইআর হবে ঘোষণা হওয়ার পর থেকে এর আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা এসেছে সামনে। এই পর্যন্ত সেই সংখ্যা ছাড়িয়েছে ১৫ বলে দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে ফের সাহায্যের হাত বাড়ালেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি কমিটি গঠন করলেন ডায়মন্ড হারবার সাংসদ, যার সদস্যরা মৃতদের পরিবারের কাছে যাবেন। শুধু তাই নয়, ব্যবস্থা করা হয়েছে আর্থিক সহায়তারও (Abhishek Banerjee)।
আরও পড়ুনঃ কপিলের মতোই হরমনপ্রীতের নাম গেঁথে গেল মানুষের মনে
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরো কাজটি হবে। কমিটির সদস্যদের তরফ থেকে আজ থেকেই প্রত্যেক বাড়িতে যাওয়া হবে। উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির প্রদীপ করের বাড়িতে যাবেন দলের সাংসদ সমিরুল ইসলাম ও পার্থ ভৌমিক বলে খবর। এছাড়া জানা গিয়েছে যে টিটাগড়ে যাবেন শশী পাঁজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য, ডানকুনিতে চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা, হুগলিতে জয়া দত্ত ও উলুবেরিয়ায় অরূপ চক্রবর্তী। তবে একজন করে স্থানীয় নেতা থাকবেন হুগলি ও উলুবেরিয়ায় (Abhishek Banerjee)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
প্রসঙ্গত, রাজ্যে একের পর এক এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা জনসম্মুখে আসতেই প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের সকল স্তরের নেতা কলকাতার রাজপথে হাঁটেন। ধর্মতলা থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান সকলে। এরপর মঞ্চ থেকে উঠে একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র কটাক্ষ করেন বিজেপির। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে দিল্লির বুকে (Abhishek Banerjee)।