ad
ad

Breaking News

Abhishek Banerjee

চোর, চিটিংবাজরা বিজেপি করে! বাঁকুড়ার মেগা সভা থেকে অভিষেকের ঝাঁঝালো আক্রমণ

সেখানেই তিনি সাধারণ মানুষকে উদ্দেশ করে নানা বার্তা দেন। সেখানে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায়, কোনও ভদ্র মানুষ বিজেপি করতে পারে না।

Abhishek Banerjee Challenges BJP in Bankura

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচীর মধ্যেই এদিনের মেগা সভা ছিল। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অভিষেককে শুনতে সেই সভায় ভিড় জমান। সেখানেই তিনি সাধারণ মানুষকে উদ্দেশ করে নানা বার্তা দেন। সেখানে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায়, কোনও ভদ্র মানুষ বিজেপি করতে পারে না (Abhishek Banerjee)।

তিনি তাঁর ভাষণে বিজেপিকে নিশানা করে বলেন, ‘কোনও ভদ্রলোক বিজেপি করে না। মদ্যপ, মাতাল, চিটিংবাজ, গাঁজাখোররা বিজেপিতে।’ সেই সঙ্গে I-Pac দফতরে ইডির হানা নিয়ে তিনি বলেন, ‘সারা দেশ গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে। দেশকে বাংলা পথ দেখাবে। আপনি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন লাগান। যত অর্থবল রয়েছে সব লাগান। অন্য দিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ১০ কোটি মানুষ। দেখি কে জেতে। গণতন্ত্রে গণদেবতা মানুষ। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।’

শনিবার শুধু বিজেপিকে আক্রমণ নয় সেই সঙ্গে স্থানীয় মানুষদের কর্মসংস্থানেরও বার্তা দিয়েছেন তিনি। অভিষেক বলেন, ‘নবজোয়ার কর্মসূচির আগে আপনাদের কথা দিয়ে গিয়েছিলাম। কর্মসূচি শেষ হওয়ার পরে আইনি প্রক্রিয়া মেনে ক্রাশারের কাজ চালু হয়েছিল। কিন্তু কোর্টের নির্দেশের জন্য সেই কাজ পুরোদমে চালু হয়নি। এই কাজে চার-সাড়ে চার হাজার কর্মী নিযুক্ত ছিলেন (Abhishek Banerjee)।’

তিনি আরও সংযোজন করেন, ‘সরকারি ১৩৩ হেক্টর জমির উপরে ১৮টি মাইন শুরু হলে কমপক্ষে ২৫ হাজার মানুষ কাজ পাবেন। গত দুই মাস ধরে এই বিষয়ের উপরে কাজ করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের আগে সমস্ত কাজ চালু করে ২৫ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে (Abhishek Banerjee)।’