ad
ad

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee: ৩৮ বছরে পদার্পণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কেক-কাটা ও করমর্দনে ভরা কালীঘাট

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তাঁর ভক্ত ও অনুগামীদের সঙ্গে মিশে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন

Abhishek Banerjee Celebrates 38th Birthday

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শুক্রবার, ৭ নভেম্বর, খুশির হাওয়া বইছে গোটা বাংলায়। বিশেষ করে শাসকদল তৃণমূল কংগ্রেস ও তাদের কর্মীদের মধ্যে। আজ দলের সেনাপতি, তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৮তম জন্মদিন। এদিন সমাজমাধ্যমে দলের সৈনিকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তাঁর ভক্ত ও অনুগামীদের সঙ্গে মিশে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন (Abhishek Banerjee)।

আরও পড়ুনঃ Better Sleep Tips: দিন দিন বেড়েই চলেছে ঘুমের সমস্যা, ফলে শরীরে বাসা বাঁধছে নানান অসুখ

জানা গিয়েছে, এদিন বিকেলে কালীঘাটে অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে দেখা যায় ব্যাপক ভিড়। সকলে কেক, ফুল সহ বিভিন্ন উপহার নিয়ে ডায়মন্ড হারবার সাংসদের অপেক্ষায় ছিলেন। অনেকের হাতে আবার তাঁর নাম লেখা ব্যানার পর্যন্ত দেখা যায়। সকলকে হাত জোড় করে তিনি ধন্যবাদ জানান। এখানেই শেষ নয়, তাঁকে করমর্দন পর্যন্ত করতে দেখা যায়। অনেকে আবার তিনি অটোগ্রাফও দিয়েছেন। দলের কর্মী ও সমর্থকদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল কেক কাটার (Abhishek Banerjee)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

বলে রাখা ভালো, প্রত্যেক বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা সহ রাজ্যের একাধিক অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠান পালন করে দলের ছাত্র-যুবর পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠন। অনেক জায়গায় আবার বিশেষ পুজোরও আয়োজন করা হয়। কাটা হয় কেকও। দূরদূর থেকে তাঁর অনুগামী থেকে শুরু করে ভক্তরা শহরে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন বিভিন্ন মহল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে কাছে পেয়ে এদিন বেশ খুশি হয়েছেন দলের কর্মী থেকে শুরু করে সমর্থকরা (Abhishek Banerjee)।