চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অবশেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে দিল্লির এইমস (AIIMS) হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বাড়ি যাওয়ার অনুমতি দেয়। তবে চিকিৎসকদের পরামর্শে এখনই কলকাতায় ফিরছেন না তিনি। আপাতত দিল্লির সরকারি বাসভবনেই কয়েকদিন বিশ্রামে থাকবেন অভিজিৎবাবু (Abhijit Gangopadhyay)।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অগ্ন্যাশয়ের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ বের করে আনা হয়। সাময়িক সাড়া মিললেও, পরবর্তী সময়ে চিকিৎসার সুবিধার কথা মাথায় রেখে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। বিজেপি নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের যৌথ সিদ্ধান্তেই এই পদক্ষেপ নেওয়া হয় (Abhijit Gangopadhyay)।
আরও পড়ুনঃ India Diplomacy: ইরান-ইজরায়েল যুদ্ধে ভারতের মধ্যপ্রাচ্য সম্পর্ক কি সঙ্কটে?
দিল্লিতে পৌঁছনোর পর, AIIMS-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে শুরু হয় সাংসদের চিকিৎসা। সূত্রের খবর, এইমসেও তাঁর শরীর থেকে পুনরায় ফ্লুইড অপসারণ করা হয়েছে। এই চিকিৎসার পরেই ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে অভিজিৎবাবুর শারীরিক অবস্থা (Abhijit Gangopadhyay)।
গত সপ্তাহেই বিজেপির এক নেতা জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ। আইসিইউ থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। শনিবার AIIMS-এ অভিজিৎবাবুর সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে এক্স (পূর্বতন টুইটার)-এ একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “সাংসদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল (Abhijit Gangopadhyay)।”
এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে শুরু থেকেই নজর রাখছে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খোঁজ নিচ্ছেন। এমনকি, লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর এবং লোকসভার সচিবালয় AIIMS-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছে (Abhijit Gangopadhyay)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তবে আপাতত কলকাতায় ফেরা হচ্ছে না সাংসদের। চিকিৎসকদের অনুমতি মিললেই তিনি শহরে ফিরবেন বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে দিল্লির বাসভবনেই সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।