ad
ad

Breaking News

fire

বেকবাগানের বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Bangla Jago Desk: খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে মিন্টো পার্কের কাছে বেকবাগানের এক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। তবে কি করে আগুন লাগল তা স্পষ্ট হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত। জানা গিয়েছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি […]

A terrible fire in the multi-storey office of Bekbagan

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে মিন্টো পার্কের কাছে বেকবাগানের এক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। তবে কি করে আগুন লাগল তা স্পষ্ট হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত।

জানা গিয়েছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি বোস রোডের একটি বহুতলে আগুন লাগে। সেখানে বেশ কয়েকটি অফিস ছিল। মূলত, পাঁচতলার একটি ঘর থেকেই এই আগুন ছড়ায়। আর তাতেই ওই অফিসের একাধিক এসির মেশিন পুড়ে ছাই হয়ে যায়। আচমকাই এই আগুন লাগার ঘটনায় এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয় ওই এলাকা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এসিতে আগুন লাগায় তা এতটা ভয়াবহ আকার নেয়। তবে আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান দমকলের এক উচ্চপদস্থ অফিসার। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের বের করে আনার কাজ করে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

বলা বাহুল্য, চলতি মাসে শহরে একাধিক জায়গায়  আগুন লাগার ঘটনা ঘটে। দিন কয়েক আগেই বড়বাজার এলাকার মেছুয়াবাজারের এক হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়।  মৃতদের তালিকায় দুই শিশুও ছিল৷ আর এই ঘটনার পরেই কলকাতার বিভিন্ন রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা কাজ শুরু হয়ে গিয়েছে।এই আবহে ফের কলকাতায় ঘটল আগুন লাগার ঘটনা।