ad
ad

Breaking News

Calcutta Police Sergeant Institute

Calcutta Police Sgt: “শ্রাবণের ধারার মতো”, উদ্যোগে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট

ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে শ্রাবণের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান মঞ্চ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ সম্মান।

A special event was organized in the evening of Shravana under the initiative of Calcutta Police Sergeant Institute

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk: ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে শ্রাবণের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান মঞ্চ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ সম্মান। সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো।

সারা বছরই কর্মব্যস্ততা। উৎসবের দিনগুলি হোক কিংবা দুর্যোগের আবহে বৃষ্টি মাথায় নিয়ে কর্তব্য পালন করে যাচ্ছেন তারা। নাগরিকদের সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে চলেছে কলকাতা পুলিশ। ময়দানে ১৬৯ বছর আগে ময়দানে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউ। খেলাধুলা ও সংস্কৃতিকে তুলে ধরতে এই ক্লাবের পথ চলা শুরু। প্রতিবছরই বর্ষাকালে এটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট। সমগ্র অনুষ্ঠানটির নামকরণ করা হয় “শ্রাবণের ধারার মতো”। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিনের মঞ্চ থেকে পুলিশ পরিবারের উনিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীকে বিশেষ সংবর্ধনা তুলে দেওয়া হয়। একইসঙ্গে  সাংস্কৃতিক এই সন্ধ্যায় অংশগ্রহণ করেন কলকাতা পুলিশের কর্মরত আধিকারিকদের সন্তানরা। classical instrumental, ক্লাসিক্যাল নৃত্য সংগীত পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে নগরপাল বিনীত গোয়েল বলেন, পুলিশে কর্মরত আধিকারিক রা পরিবারকে সময় দিতে পারেন না তাই সন্তানদের সাফল্যের পেছনে তাদের মায়েদের অবদানের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে কলকাতা পুলিশ যেভাবে তাদের দায়িত্বে অবিচল তার জন্য কুর্নিশ জানান তিনি।

[আরও পড়ুনঃ মন্ত্রিসভার রদবদলের তালিকা আটকে রয়েছে রাজভবনে: মুখ্যমন্ত্রী

আগামী দিনে সফল পড়ুয়াদের অনুপ্রাণিত করতে এই বিশেষ সংবর্ধনার আয়োজন বলে জানান সাধারণ সম্পাদক কুসুম কুমার দ্বিবেদী। একই সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ পরিবারেরই সদস্যরা। তাদের প্রতিভা তুলে ধরতে একটি মঞ্চ তৈরি করে দিতেই এই আয়োজন বলে জানান তিনি।

[আরও পড়ুনঃ বিধানসভায় শাসক-বিরোধী বেনজির ঐক্য, বঙ্গভঙ্গ বিরোধী সর্বসম্মত প্রস্তাব পাস

গত জানুয়ারি মাসে ক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। যার সভাপতি দায়িত্ব রয়েছেন আইপিএস মিরাজ খালিদ, সহ-সভাপতি পদে সুমন মুখার্জি, ও সাধারণ সম্পাদক পদে কুসুম কুমার দ্বিবেদী। কালচার ও স্পোর্টস এ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নয়া কমিটি। ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট এর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।