Bangla Jago Desk: কলকাতার মানিকতলায় মারধরের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তদন্তে জানা গেছে, অনিল রজক ও অভিযুক্তরা একই গ্যারেজে কাজ করতেন। ঘটনার দিন তাঁরা গ্যারেজে মদপান করছিলেন। কিন্তু কোনও একটা বিষয় নিয় অনিল ও অভিযুক্ত সুভাষ দে ও শিবা সাঁতরা মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সুভাষ ও শিবা অনিলকে মারধর করতে শুরু করেন। পাল্টা অনিলও তাদের মারধর করেন।
মারধরের একপর্যায়ে অভিযুক্তরা অনিলের পেটে লাথি মারলে তিনি দেওয়ালে আঘাত পেয়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্তরা পলাতক ছিল। তারাপীঠের একটি হোটেলে লুকিয়ে ছিল বলে জানা গেছে।
পুলিশের তদন্তে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তারাপীঠের ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকতলা থানায় অনিচ্ছাকৃত খুন ও সংঘটিত অপরাধের মামলা রুজু করা হয়েছে। মারধরের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসায় এলাকাবাসী সন্তুষ্ট।
Free Access