চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৩। মাসে বেতন মিলবে ২২,৭০০-৯১,১০০ টাকা করে। কলকাতায় বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। ১৭ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট mscwb.org মারফত। আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। কোনও আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (MSCWB Recruitment)।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১, ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র অ্যাসিসট্যান্ট প্ল্যানার পদে শূন্যপদ ১, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২টি পদে মাসে বেতন মিলবে ৩৫,৮০০-৯২,১০০ টাকা করে (MSCWB Recruitment)।
ইনভেস্টিগেটর পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। ড্রাফটসম্যান পদে শূন্যপদ ১, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সার্ভেয়ার পদে শূন্যপদ ১, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সফটওয়্যার ডেভেলপার পদে শূন্যপদ ১, বিএসসি বা বিসিএ ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। ৫টি পদের জন্য মাসে বেতন মিলবে ২৮,৯০০-৭৪,৫০০ টাকা করে। একটি করে শূন্যপদ সার্ভে অ্যাসিসট্যান্ট, ওয়ার্ক অ্যাসিসট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক ও স্টোর কিপার। ৬টি শূন্যপদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২২,৭০০-৫৮,৫০০ টাকা করে (MSCWB Recruitment)।