ad
ad

Breaking News

Laboratory Assistant Recruitment

পশ্চিমবঙ্গ ফরেনসিক সায়েন্স ডিরেক্টরেটে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

রাজ্যের  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।মোট শূন্যপদ ২টি।

West Bengal Forensic Laboratory Assistant Recruitment 2026

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ ফরেনসিক সায়েন্স ডিরেক্টরেটে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। মোট শূন্যপদ ২টি। মালদহে পশ্চিমবঙ্গ ফরেনসিক সায়েন্স ডিরেক্টরেটের রিজিওনাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মাসে বেতন মিলবে ১৭ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা টক্সিকোলজি বা ফরেনসিক সায়েন্সে প্রথম শ্রেণিতে স্নাতক পাশ করতে হবে। জেলার যে কোনো মোবাইল ফরেনসিক ইউনিটে বদলি করা হতে পারে। আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারির নিরিখে ৪০ বছর। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

কীভাবে করবেন আবেদন?

১১ মার্চের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে সম্পূর্ণ জীবনপঞ্জি ও আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে বা সরাসরি এসে জমা দিতে হবে এই ঠিকানায়—“State Forensic Science Laboratory, 37/1/2 Belgachia Road, Kolkata-700037″। রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রশাসককে উদ্দেশ্য করে আবেদন করতে হবে। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে “Application for the Post of Laboratory Assistant”। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজরে রাখুন অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbfsl.gov.in এর দিকে। ফ্যাক্ট স্কোর বা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১৮ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।