ad
ad

Breaking News

WBSETCL Recruitment

রাজ্য বিদ্যুৎ সংস্থায় নিয়োগের সুযোগ! জানুন বিস্তারিত

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের পূর্ণ সময়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল) পদে আবেদন করার জন্য।

WBSETCL Recruitment 138 Apprentice Vacancies Announced

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল) ও টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (আইটিআই ইন ওয়্যারমেন/ইলেকট্রিশিয়ান) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৩৮। ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেনটিস ট্রেনিং স্কিম বা এনএটিএস পোর্টালে (https://nats.education.gov.in) নাম নথিবদ্ধ করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট (wbsetcl.in) মারফত গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল) পদের জন্য আবেদন করতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (আইটিআই ইন ওয়্যারমেন/ইলেকট্রিশিয়ান) পদে আবেদনের জন্য প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রোমোশন স্কিম বা এনএপিএস পোর্টালে (https://www.apprenticeshipindias.gov.in) নাম নথিবদ্ধ করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট (wbsetcl.in) মারফত আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের পূর্ণ সময়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল) পদে আবেদন করার জন্য। মোট শূন্যপদ ১১। মাসে বেতন মিলবে সাড়ে ১০ হাজার টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ৫৮। পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের পূর্ণ সময়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে সাড়ে ৯ হাজার টাকা করে। টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (আইটিআই ইন ওয়্যারমেন/ইলেকট্রিশিয়ান) পদে আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।

ওয়্যারম্যান বা ইলেক্ট্রিসিয়ান ট্রেডে আইটিআই শংসাপত্র লাগবে। মোট শূন্যপদ ৬৯। কোনো জায়গায় চাকরি করলে বা আগে থেকে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং করা থাকলে আবেদন করা যাবে না। ১২ মাসের অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেনিং চলবে। শনি ও রবিবার ছুটি। বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে। কোনো আবেদনমূল্য লাগবে না। মেধাতালিকা প্রকাশ ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।