ad
ad

Breaking News

WBSEDCL Recruitment

বিদ্যুৎ পর্ষদে বহু শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে শূন্যপদ ৪০১। মাসে বেতন মিলবে ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকার মধ্যে।

WBSEDCL Recruitment: Vacancies

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য বিদ্যুৎ পর্ষদে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৪৭। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট (wbsedcl.in) মারফত আবেদন করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মানবসম্পদ উন্নয়ন) বিভাগে শূন্যপদ ২০ আর অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ফিনান্স ও অ্যাকাউন্টিং) বিভাগে শূন্যপদ ২৬। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৬০,৫০০ টাকার মধ্যে (WBSEDCL Recruitment)।

জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে শূন্যপদ ৪০১। মাসে বেতন মিলবে ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকার মধ্যে। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মানবসম্পদ উন্নয়ন) বিভাগে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। এমবিএ/এমপিএম/এমএইচআরএম ডিগ্রি থাকতে হবে। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ফিনান্স ও অ্যাকাউন্টিং) বিভাগে আবেদনের জন্য সিএ, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, স্নাতক, এমবিএ ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারির নিরিখে ১৮-৩২ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে (WBSEDCL Recruitment)।

কীভাবে করবেন আবেদন

২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট wbsedcl.in মারফত। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, ওবিসি চাকরিপ্রার্থীদের অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৪০০ টাকা আবেদনমূল্য আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৩০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তবে কোনো পদের জন্যই তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (WBSEDCL Recruitment)।