চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্নাতক স্তরের বিভিন্ন মিসলেনাস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ এপ্রিল থেকে। অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in/ মারফত যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। প্রিলিমিনারি পরীক্ষা, চূড়ান্ত লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে আবেদন করা যাবে। বয়স হতে হবে ২০-৩৯ বছরের মধ্যে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। পশ্চিমবঙ্গর বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ৬ বছর ছাড় মিলবে। জেনারেল ক্যাটাগরি আর ওবিসি চাকরিপ্রার্থীদের ১৬০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।
কোন কোন পদে নিয়োগ করা হবে
অ্যাসিসট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, ডিজাজটার ম্যানেজমেন্ট অফিসার/ব্লক ডিজাজটার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার/মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার /বরো ইয়ুথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার/ওয়েলফেয়ার অফিসার, ইনস্পেক্টর, অনগ্রসর শ্রেণি কল্যাণ, অ্যাসিসট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনস্পেক্টর অফ এগ্রিকালচারাল ইনকম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট লেবার সার্ভিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, অ্যাসিসট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভেনিউ, এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিসট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইনস্পেক্টর, রেভেনিউ ইনস্পেক্টর।