ad
ad

Breaking News

WBPSC Recruitment

ডেপুটি ডিরেক্টর অফ টেক্সটাইল পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

অনলাইনে ৯ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত আবেদনমূল্য জমা দেওয়া যাবে

WBPSC Textile Jobs 2026 Apply Now

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন হ্যান্ডলুম, স্পিনিং মিলস, সিল্ক উইভিং ও হস্তচালিত হ্যান্ডিক্রাফট ডিভিশনের জন্য ডেপুটি ডিরেক্টর অফ টেক্সটাইল পদে নিয়োগ করবে। গত ১৮ মার্চ এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে।

মোট শূন্যপদ ২। ৯ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in মারফত। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগে ডেপুটি ডিরেক্টর অফ টেক্সটাইল পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, টেক্সটাইল বা হ্যান্ডলুম টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। বস্ত্র শিল্পে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৭,৩০০-১,৭৩,২০০ টাকার মধ্যে। হ্যান্ডলুম/টেক্সটাইল প্রোডাকশন/হোশিয়ারি/রেডিমেড পোশাকের রফতানি বিষয় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

৯ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in মারফত। পশ্চিমবঙ্গর বাসিন্দা জেনারেল ক্যাটাগরি আর ওবিসি চাকরিপ্রার্থীদের আর অন্য রাজ্যর তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের ২১০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। পশ্চিমবঙ্গর বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। অনলাইনে ৯ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংশোধন করা যাবে।

কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে

আবেদনকারীদের প্রথমে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। এমসিকিউ টাইপ অবজেক্টিভ প্রশ্ন আসবে। সফল চাকরিপ্রার্থীদের বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় বাংলা ভাষায় দক্ষতা যাচাই করা হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৫০% ও তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৪৫% নম্বর নিয়ে ইন্টারভিউয়ে পাশ করতে হবে।