ad
ad

Breaking News

WBPDCL Recruitment

WBPDCL Recruitment: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদে বিপুল নিয়োগ! ৭৯১টি শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর

১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত।

WBPDCL Recruitment 2025: 791 Vacancies, Apply Online

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (ডব্লিউবিপিডিসিএল) ৭৯১ শূন্যপদে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) ও সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮৩। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত। ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরি। অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আর প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে ম্যানেজার সার্টিফিকেট, ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েলফেয়ার অফিসার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে, ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/এমবিএ/এমএসডব্লিউ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৪, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (WBPDCL Recruitment)।

আরও পড়ুনঃ বিহার ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন মৈথিলী ঠাকুর? জল্পনা তুঙ্গে!

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ২, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আর ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভেয়ার পদে ১০টি শূন্যপদ রয়েছে। মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিজিএমএস সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে। ১-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, পশ্চিমবঙ্গের ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, পশ্চিমবঙ্গের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ও বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে (WBPDCL Recruitment)।

খনি বিভাগে ২০৯টি শূন্যপদ রয়েছে। এরমধ্যে ওভারম্যান পদে শূন্যপদ ৬৫, মাইনিং সর্দার পদে শূন্যপদ ১৪৪। ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত। ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। ওভারম্যান পদে মাসে বেতন মিলবে ৪১ হাজার টাকা করে। মাইনিং সর্দার পদে মাসে বেতন মিলবে ২৭ হাজার টাকা করে। ব্যক্তিগত ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। এছাড়াও অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও টেকনিশিয়ান পদে ৪৯৯ শূন্যপদে নিয়োগ করা হবে। ১৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট মারফত। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ৪৮। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ৩৭। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইনস্ট্রুমেন্টেশন) পদে শূন্যপদ ৩৭। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে শূন্যপদ ৯। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মানব সম্পদ) পদে শূন্যপদ ১৭। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (আইটি) পদে শূন্যপদ ১৯ এবং সেফটি অফিসার পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৬০,৫০০ টাকা।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স সুপারভাইজার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১৪। অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স সুপারভাইজার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ৬। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৮। কেমিস্ট পদে শূন্যপদ ২৫। মাসে বেতন মিলবে ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকা। ড্রাফটসম্যান পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ২৩,৪০০-৬৮,৯০০ টাকা। অফিস এক্সিকিউটিভ পদে শূন্যপদ ৪০। মাসে বেতন মিলবে ২৯ হাজার টাকা থেকে শুরু করে ৮৪,৫০০ টাকা। অপারেটর/টেকনিশিয়ান (ফিটার) পদে শূন্যপদ ১৪০, অপারেটর/টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে শূন্যপদ ৬০। মাসে বেতন মিলবে ২৩,৪০০-৬৮,৯০০ টাকা। হাইস্কুলের সহকারী শিক্ষক পদে শূন্যপদ ২৩, মাসে বেতন মিলবে ৩৯,৯০০-১,০৯,৮০০ টাকা। লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ২, মাসে বেতন মিলবে ৩২,১০০-৮২,৯০০ টাকা। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, পশ্চিমবঙ্গের ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, পশ্চিমবঙ্গের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ও বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। শুধু অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ১ হাজার টাকা আবেদনমূল্য লাগবে। অনলাইনে জমা দিতে হবে। কম্পিউটার টেস্ট, কম্পিউটারে লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (WBPDCL Recruitment)।