ad
ad

Breaking News

WB TET

পরবর্তী টেট পরীক্ষা কবে? জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

২২ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১৫০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্ন আসবে। কোনও নেগেটিভ মার্কিং নেই।

WB TET 2026: Primary Special Educator Exam

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যর বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা হবে (WB TET)। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পরীক্ষার আয়োজন করবে।

২২ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১৫০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্ন আসবে। কোনও নেগেটিভ মার্কিং নেই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, ভাষা, ইংরেজি ভাষা, গণিত ও পরিবেশ বিদ্যার ওপর ১ নম্বরের প্রশ্ন আসবে। প্রতিটি সেকশনে ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন আসবে। টেট পাশ করতে হলে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫৫% নম্বর পেলেই পাশ (WB TET)।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি পরীক্ষার ২ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। বৈধ অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। মোবাইল নম্বর, ব্লুটুথ কলিং ডিভাইস, ইয়ার ফোন, স্মার্টওয়াচ, ওয়ালেট, ব্যাগ, গয়নাগাটি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকা যাবে না। ইনভিজিলেটর বা পরিদর্শকের অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। সুপ্রিম কোর্টের আদেশমতো স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য টেট পরীক্ষা নিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৩০৮ শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছে ৩১৩১টি (WB TET)।