চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর মেডিক্যাল অফিসার ও কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ২১৪। মাসে বেতন মিলবে ২০-৬০ হাজার টাকার মধ্যে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে (South 24 Parganas)।
কীভাবে করবেন আবেদন
১০ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিশিয়াল ওয়েবসাইট s24pgs.gov.in মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন। কমিউনিটি হেলথ অফিসার পদে ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ১৩ ডিসেম্বর মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
এম আর বাঙ্গুর হাসপাতালের ওল্ড কমপ্লেক্সের ৩ তলায় প্রশাসনিক ভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে। মেধা তালিকা, লিখিত পরীক্ষা আর ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে (South 24 Parganas)।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৬৭। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকার মধ্যে। কমিউনিটি হেলথ অফিসার পদে শূন্যপদ ১৪৭। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম, বিএসসি বা বিএএমএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে।