ad
ad

Breaking News

RRB Recruitment

রেলওয়েতে চাকরিতে বড় সুযোগ! বহু শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

অনলাইনে আবেদন করার সময় আধার কার্ডের সাহায্য নিতে হবে। আধার কার্ডে থাকা নাম ও জন্ম তারিখের সঙ্গে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্রে থাকা নাম ও জন্ম তারিখ ম্যাচ করে গেলেই সফল ভেরিফিকেশন হবে।

RRB Recruitment: Apply Online for Senior Publicity Inspector

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে। ২৯ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট মারফত। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, মালদা ও শিলিগুড়ির রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট মারফত। ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২৯ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার সময় আধার কার্ডের সাহায্য নিতে হবে। আধার কার্ডে থাকা নাম ও জন্ম তারিখের সঙ্গে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্রে থাকা নাম ও জন্ম তারিখ ম্যাচ করে গেলেই সফল ভেরিফিকেশন হবে (RRB Recruitment)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর পদে শূন্যপদ ১৫। বয়স হতে হবে ১৮-৩৩ বছর। মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা। ল্যাব অ্যাসিসট্যান্ট গ্রুপ ৩, কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট পদে শূন্যপদ ৩৯। বয়স হতে হবে ১৮-৩০ বছর। মাসে বেতন মিলবে ১৯৯০০ টাকা করে। চিফ ল অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ২২। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪৪,৯০০ টাকা (RRB Recruitment)।

জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পদে শূন্যপদ ২০২। মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা করে। বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে শূন্যপদ ২৪। বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা করে। পাবলিক প্রসিকিউটরের পদে শূন্যপদ ৭। বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪৪,৯০০ টাকা। সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (ট্রেনিং) পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা করে। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে (RRB Recruitment)।