ad
ad

Breaking News

Rampurhat

Rampurhat: বীরভূমে চিকিৎসকদের দারুণ সুযোগ! রামপুরহাট স্বাস্থ্য জেলায় ৬টি শূন্যপদে বিশাল নিয়োগ

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। শিশুরোগে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে।

Rampurhat Medical Officer Recruitment 2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাঢ়বঙ্গের জেলা বীরভূমের অন্তর্গত রামপুরহাট স্বাস্থ্য জেলায় বহু শূন্যপদে চিকিৎসক ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ২৩ সেপ্টেম্বর বীরভূম জেলার সরকারি অফিশিয়াল ওয়েবসাইট (www.birbhum.gov.in) এ প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞাপন। ২৫ সেপ্টেম্বর থেকে আবেদন করা শুরু হয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, শিশুরোগ বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১। রামপুরহাট সদর দফতরে নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি ও এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৭০ হাজার টাকা। এমবিবিএস ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিপ্লোমা থাকলে মাসে বেতন মিলবে ৬৫ হাজার টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। শিশুরোগে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। এমবিবিএসে ৮০ নম্বর, স্নাতকোত্তর ডিগ্রিতে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য। অ্যানেসথেশিয়া বিভাগে বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১ (Rampurhat)।

আরও পড়ুনঃ উৎসবের মাঝেই সীমান্তে চাঞ্চল্য! ভুয়ো আধার নিয়ে ধৃত ২ বাংলাদেশি

রামপুরহাট সদর দফতরে নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি ও এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৭০ হাজার টাকা। এমবিবিএস ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিপ্লোমা থাকলে মাসে বেতন মিলবে ৬৫ হাজার টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অ্যানেসথেশিয়া বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। এমবিবিএসে ৮০ নম্বর, স্নাতকোত্তর ডিগ্রিতে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১। তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। রামপুরহাট সদর দফতরের অধীনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১ বছরের ইন্টার্নিশিপ বাধ্যতামূলক। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। এমবিবিএসে ৮০ নম্বর, স্নাতকোত্তর ডিগ্রিতে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য।
পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ২। তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত। রামপুরহাট সদর দফতরের অধীনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১ বছরের ইন্টার্নিশিপ বাধ্যতামূলক। মাসে বেতন মিলবে ২৪ হাজার টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। এমবিবিএসে ৮০ নম্বর, স্নাতকোত্তর ডিগ্রিতে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য (Rampurhat)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১। রামপুরহাট সদর দফতরের অধীনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্যাথোলজিতে এমডি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৭০ হাজার টাকা। এমবিবিএস ডিগ্রি এবং প্যাথোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৫ হাজার টাকা করে। শুধু এমবিবিএস ডিগ্রি থাকলে মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। অনলাইনে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড মারফত আবেদনমূল্য জমা দিতে হবে (Rampurhat)।