চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২৬-২৭ রিক্রুটমেন্ট সাইকেলের জন্য টেকনিশিয়ান গ্রেড ১ আর টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মোট শূন্যপদ ৬৫৬৫। ৩০ জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। অনলাইন পোর্টাল www.rrbapply.gov.in এর মাধ্যমে আবেদন করা যাবে। ৩২৩টি শূন্যপদে টেকনিশিয়ান গ্রেড ১ পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২৯,২০০ টাকা করে। বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে। ৬২৪২ টেকনিশিয়ান গ্রেড ৩ পোস্টে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ১৯৯০০ টাকা। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
একজন চাকরিপ্রার্থী একটি পদের জন্য আবেদন করা যাবে। আধার কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার আগে আধার কার্ডে ছবি ও বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের নাম ও জন্মতারিখের সঙ্গে আধার কার্ডের নাম ও জন্মতারিখ ১০০% মিলে যেতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিতে হবে। সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গ ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য লাগবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পর টাকা ফেরত দেওয়া হবে। বাকিদের ৫০০ টাকা আবেদনমূল্য লাগবে। ৪০০ টাকা ফেরত দেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পর।