চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: শিলিগুড়ি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে ৯-১৩ ফেব্রুয়ারি। তৃতীয় পর্যায়ের পর এবার চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ২৪-২৭ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক শিক্ষক পদে কোচবিহারের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। অফিশিয়াল ওয়েবসাইট (https://www.wbbpeonline.com/dashboard) মারফত অনলাইনে ই কল লেটার ডাউনলোড করা যাবে।
ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের কল লেটার ছাড়াও সঙ্গে রাখতে হবে টেট পরীক্ষায় পাশ করার ডাউনলোড করা শংসাপত্র। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও শংসাপত্র, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার মার্কশিট ও শংসাপত্র স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের পাশের মার্কশিট ও শংসাপত্র, ২ বছরের ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা ৪ বছরের বিএলএড কোর্সের মার্কশিট ও শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যারা টিচারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দেওয়া ফার্স্ট এনগেজমেন্ট লেটার ও ডিপিও বা এসডিও’র দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।