ad
ad

Breaking News

Presidency University

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বহু শূন্যপদে অধ্যাপক পদে নিয়োগ

তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০০-১ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে।

presidency-university-recruitment-44-faculty-posts-professor

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, কলা ও সমাজবিদ্যা শাখায় বহু বিভাগে শূন্যপদে নিয়োগ করা হবে। ১৫টি বিভাগে মোট ৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ৩ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ১ জুলাই পর্যন্ত অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট “www.presiuniv.ac.in” মারফত আবেদন করা যাবে।

জেনারেল/ওবিসি চাকরিপ্রার্থীদের ১-২ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০০-১ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পদার্থবিদ্যায় ৪টি, রসায়নে ৪টি, জিওলজিতে ৫টি, গণিতে ১টি, পরিসংখ্যানে ২টি, অর্থনীতিতে ৫টি, জীববিজ্ঞানে ৮টি, বাংলায় ১টি, ইংরেজিতে ২টি, হিন্দিতে ২টি, রাষ্ট্রবিজ্ঞানে ৩টি, ইতিহাসে ২টি, দর্শনে ১টি, সমাজবিদ্যায় ১টি আর ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স বিভাগে ৩টি শূন্যপদ রয়েছে।

আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১০টি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। ইউজিসি ক্রাইটেরিয়া অনুযায়ী রিসার্চ স্কোর থাকতে হবে ১২০। কলেজ/ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক/অধ্যাপক হিসাবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিশ্ববিদ্যালয় বা জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডক্টরাল প্রার্থীদের গাইড হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ১,৪৪,২০০ টাকা থেকে শুরু করে ২,১৮,২০০ টাকার মধ্যে। আবেদনপত্র ঝাড়াই বাছাই করে যোগ্য চাকরিপ্রার্থীদের সিলেকশন কমিটির সামনে ইন্টারভিউয়ে ডাকা হবে। ডাকযোগে বা ইমেইল মারফত ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে।