ad
ad

Breaking News

Prasar Bharati Job Vacancy

Prasar Bharati Job Vacancy: আকাশবাণীতে চাকরির দারুণ সুযোগ! বেতন মাসে ৪০ হাজার, এখনই আবেদন করুন

বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল করে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানানো হবে।

Prasar Bharati Job Vacancy 2024: Apply Online for AIR News

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রসার ভারতীর অন্তর্গত আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশনে চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ রয়েছে। প্রসার ভারতীর তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ২০ আগস্ট বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ১৫ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট ( http://avedan.prasarbharati.org) মারফত। পূর্ণ মেয়াদের চুক্তিভিত্তিক চাকরি। অন্য কোথাও চাকরি করা যাবে না। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল করে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানানো হবে। আবেদনপত্রর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আকাশবাণী আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশনের অ্যাসিসট্যান্ট এভি এডিটর পদে শূন্যপদ ১৫। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাউন্ড বা ভিডিও এডিটিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (Prasar Bharati Job Vacancy)। 

আরও পড়ুনঃ Snail Livelihood: বাংলার নদী ও সামুদ্রিক শামুক বিদেশের মাটিতে! কর্মসংস্থানের নতুন দিশা

ইংরেজিতে কপি এডিটর পদে শূন্যপদ ১৮। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। ইংরেজিতে সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। হিন্দিতে কপি এডিটর পদে শূন্যপদ ১৩। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। হিন্দিতে সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডিজিটাল প্লাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার জন্য ইংরেজিতে এডিটোরিয়াল এক্সিকিউটিভ পদে শূন্যপদ ৫। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডিজিটাল প্লাটফর্ম / ওয়েবসাইট / সোশ্যাল মিডিয়ায় ২ বছরের কাজের দক্ষতা থাকতে হবে।

ডিজিটাল প্লাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার জন্য হিন্দিতে এডিটোরিয়াল এক্সিকিউটিভ পদে শূন্যপদ ৩। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। হিন্দিতে লেখার ও টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডিজিটাল প্লাটফর্ম / ওয়েবসাইট / সোশ্যাল মিডিয়ায় ২ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। গেস্ট কোঅরডিনেটর পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ইংরেজি ও হিন্দিতে কথা বলার, লেখার, পড়ার দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটারে জ্ঞান ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে (Prasar Bharati Job Vacancy)।

ইংরেজিতে নিউজ রিডার পদে শূন্যপদ ১১। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ইংরেজিতে সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। হিন্দিতে নিউজ রিডার কাম অনুবাদক পদে শূন্যপদ ১৪। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। হিন্দিতে সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সংস্কৃত ভাষায় নিউজ রিডার কাম অনুবাদক পদে শূন্যপদ ৩। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় স্নাতক হতে হবে। সংস্কৃত ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। ইংরেজি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। সংস্কৃত ভাষায় ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে (Prasar Bharati Job Vacancy)।

উর্দু ভাষায় নিউজ রিডার কাম অনুবাদক পদে শূন্যপদ ৮। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় স্নাতক হতে হবে। উর্দু ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। ইংরেজি থেকে উর্দু ভাষায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। সংস্কৃত ভাষায় ভালো টাইপিং স্পিড হতে হবে। রেডিও/বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বিজনেস রিপোর্টার পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দি ও ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের বিজনেস রিপোর্টার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

ইংরেজি ভাষায় রিপোর্টার পদে শূন্যপদ ৮। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দি ও ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের বিজনেস রিপোর্টার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। MoJo বিশেষজ্ঞ হতে হবে। আদালতের রিপোর্টার পদে শূন্যপদ ৩। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দি ও ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের আদালত রিপোর্টার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। MoJo বিশেষজ্ঞ হতে হবে (Prasar Bharati Job Vacancy)।

স্পোর্টস রিপোর্টার পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সাংবাদিকতায় ডিগ্রি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। শুদ্ধ ও ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। হিন্দি ও ইংরেজিতে ভালো টাইপিং স্পিড হতে হবে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে ২ বছরের স্পোর্টস রিপোর্টার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। MoJo বিশেষজ্ঞ হতে হবে (Prasar Bharati Job Vacancy)।