চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদে ২৭৩ শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে রাজ্যর স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এর মাধ্যমে। অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত আপলোড করতে হবে। ১৯ নভেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in এ প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞাপন। কমিউনিটি হেলথ অফিসার পদে মোট শূন্যপদ ২৭৩। কমিউনিটি হেলথ অফিসার (নার্স) পদে শূন্যপদ ২৭০। বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিএনএম হতে হবে। কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) পদে শূন্যপদ ৩। বিএএমএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। পারফরম্যান্স ইনসেন্টিভ মিলবে ৫ হাজার টাকা করে।
প্রশিক্ষণের সময় স্টাইপেন্ড মিলবে ১০ হাজার টাকা করে। ২০২৫ সালের ১ এপ্রিলের নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মারফত অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে এবং সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।