চিত্র- AI
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টে সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। ৬ মাসের মেয়াদ। মাসে বেতন মিলবে ৩৩ হাজার টাকা করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এমসিএ বা তথ্য প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে বিটেক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে মোবাইল বা ওয়েবের জন্য ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
৫০ নম্বরের ভাইভা ভয়েজ বা ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সাহায্যে চাকরিপ্রার্থীদের ৫-১০ মিনিটের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে হবে। ৬০০ টাকা মূল্যর ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে নিজের ঠিকানা লেখা সাদা রঙের খাম বড়ো সাদা রঙের খামে ভরে আঠা দিয়ে আটকে ডাকযোগে বা সরাসরি গিয়ে ২০ মে বিকেল পৌনে ৫টার মধ্যে জমা দিতে হবে এই ঠিকানায়—” Joint Registrar (General Administration), General & Establishment Section, Appellate Side, Main Building (Ground Floor), High Court at Calcutta, 3, Justice Radhabinod Pal Sarani, Kolkata-70000। বাড়িতে পরীক্ষার দিনক্ষণ লেখা অ্যাডমিট কার্ড পাঠানো হবে।