ad
ad

Breaking News

KMC Recruitment

কলকাতা পুর নিগমে ১২৫ শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন

স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে

KMC Recruitment 2026 Announced for 125 various Posts

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা সিটি এনইউএইচএম (NUHM) সোসাইটির অধীনে কলকাতা পুর নিগমের স্বাস্থ্য দফতরে ১২৫ শূন্যপদে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। ৫ মার্চ থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে আবেদন নেওয়া শুরু হবে। ৯ মার্চ থেকে স্টাফ নার্স পদে আবেদন নেওয়া শুরু হবে। ১৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে আর ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে স্টাফ নার্স পদে। কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট www.kmcgov.in মারফত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, খিদিরপুর পুর স্বাস্থ্য ক্লিনিকে স্টাফ নার্স পদে অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৩৩, অসংরক্ষিত আসনের ক্রীড়াবিদ পদে শূন্যপদ ২, অসংরক্ষিত আসনের শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৩, আর্থিকভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৮, তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১৮, তপশিলি জাতি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১, তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৬, ওবিসি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১৫। মোট শূন্যপদ ৮৬।

ফার্মাসিস্ট পদে মোট শূন্যপদ ২৬। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের মোট শূন্যপদ ৯, অসংরক্ষিত আসনের প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ৩, অসংরক্ষিত আসনের ক্রীড়াবিদদের পদে শূন্যপদ ২, আর্থিকভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৩, আর্থিকভাবে দুর্বল প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ১, তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ২, তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ২, তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১, ওবিসি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৩। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মোট শূন্যপদ ১৩। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের মোট শূন্যপদ ২, অসংরক্ষিত আসনের প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ৩, অসংরক্ষিত আসনের ক্রীড়াবিদদের মোট শূন্যপদ ২, আর্থিকভাবে দুর্বল প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ২, তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১, তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মীদের শূন্যপদ ২, ওবিসি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ৩।

স্টাফ নার্স পদে আবেদনের জন্য বিএসসি নার্সিং ডিগ্রি বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ করতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে।

ফার্মাসিস্ট পদে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান বা গণিত নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে। পশ্চিমবঙ্গ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি দ্বারা স্বীকৃত মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে।